ভালো মানুষ নই
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ভালো মানুষ নই রে মোরা ভালো মানুষ নই—
গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে
ওই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে—
পুঁথির কথা কই নে মোরা, উল্টো কথা কই।
জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি।
ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি।
অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা—
আমার আর নাই যে গতি ভেসেই চলা বই।
Transliteration in English
Bhaalo maanush noi re mora bhaalo maanush noi - Guner modhye oi aamader, guner modhye oi. Deshe deshe ninde rote, pade pade bipad ghate - Punthir katha koi ne mora, ulto katha koi. Janmo moder trahosparshe, sakol-anasrishti. Chhuti nilen brihospoti, roilo shonir dristi. Ajaatrate nouko bhaasa, raakhi ne, bhaai, phaler aasha - Aamader aar naai re goti bhesei chala boi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভালো মানুষ নই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ভালো মানুষ নই রে মোরা ভালো মানুষ নই—
গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে
ওই। দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে—
পুঁথির কথা কই নে মোরা, উল্টো কথা কই।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।