এখনো তারে চোখে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি—
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি।
শুনেছি মূরতি কালো তারে না দেখা ভালো।
সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব
কি। শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে। সে
অবধি, সই, ভয়ে ভয়ে রই— আঁখি মেলিতে ভেবে সারা হই।
কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়—
সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি।
Transliteration in English
Ekhono taare chokhe dekhini, shudhu bnaashi shunechhi - Mon praan jaaha chhilo diye phelechhi. Shunechhi muroti kaalo, taare na dekha bhaalo, Sokhi, balo aami jal aanite jomunay jaabo ki. Shudhu swapone esechhilo se, nayonokone hnesechhilo se. Se abodhi, sei, bhoye bhoye roi - aankhi melite bhebhe saara hoi. Kaananopathe je khushi se jaay, kadamotale je khusi se chaay - Sokhi, balo aami aankhi tule kaaro paane chaabo ki.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এখনো তারে চোখে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি—
মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি।
শুনেছি মূরতি কালো তারে না দেখা ভালো।
সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।