সংসারেতে চারি ধার
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
সংসারেতে চারি ধার করিয়াছে অন্ধকার,
নয়নে তোমার জ্যোতি অধিক ফুটেছে তাই।
চৌদিকে বিষাদঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে,
তোমার আনন্দমুখ হৃদয়ে দেখিতে পাই।
ফেলিয়া শোকের ছায়া মৃত্যু ফিরে পায় পায়,
যতনের ধন যত কেড়ে কেড়ে নিয়ে যায়।
তবু সে মৃত্যুর মাঝে অমৃতমুরতি রাজে,
মৃত্যুশোক পরিহরি ওই মুখপানে চাই। তোমার
আশ্বাসবাণী শুনিতে পেয়েছি প্রভু, মিছে
ভয় মিছে শোক আর করিব না কভু। হৃদয়ের ব্যথা কব,
অমৃত যাচিয়া লব— তোমার অভয়-কোলে পেয়েছি পেয়েছি ঠাঁই।
Transliteration in English
Sangsarete chaari dhaar koriyachhe andhokaar, Nayone tomar jyoti adhik phutechhe taai. Choudike bishadoghore gheriya phelechhe more, Tomaro aanondomukho hriday dekhite paai. Pheliya shokher chhaaya mrityu phire paay paay, Jatoner dhan jato kere kere niye jaay. Tabu se mrityur maajhe amritamurati raaje, Mrityushok porihori oi mukhopaane chaai. Michhe bhay michhe shok aar koribo na kobhu. Hridayer byatha kabo, amrito jaachiya labo - Tomar abhay-kole peyechhi thnaai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সংসারেতে চারি ধার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্ধকার,
ধিক ফুটেছে তাই।
চৌদিকে বিষাদঘোরে ঘেরিয়া ফেলেছে মোরে,
তোমার আনন্দমুখ হৃদয়ে দেখিতে পাই।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।