এমনি করে ঘুরিব
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এমনি করে ঘুরিব দূরে বাহিরে,
আর তো গতি নাহি রে মোর নাহি রে॥
যে পথে তব রথের রেখা ধরিয়া
আপনা হতে কুসুম উঠে ভরিয়া,
চন্দ্র ছুটে, সূর্য ছুটে, সে পথতলে পড়িব লুটে—
সবার পানে রহিব শুধু চাহি
রে। তোমার ছায়া পড়ে যে সরোবরে
গো কমল সেথা ধরে না, নাহি ধরে
গো। জলের ঢেউ তরল তানে সে ছায়া লয়ে মাতিল গানে,
ঘিরিয়া তারে ফিরিব তরী বাহি
রে। যে বাঁশিখানি বাজিছে তব ভবনে
সহসা তাহা শুনিব মধু পবনে।
তাকায়ে রব দ্বারের পানে, সে তানখানি লইয়া কানে
বাজায়ে বীণা বেড়াব গান গাহি রে॥
Transliteration in English
Emoni kore ghuribo dure baahire, Aar to goti naahi re mor naahi re. Je pathe tabo rathero rekha dhoriya Aapona hote kusumo utthe bhoriya, Chandro chhute, surjo chhute, se pathotale poribo lute - Sobaar paane rohibo shudhu chaahi re. Tomaro chhaaya pore je sarobore go Kamal setha dhore naa, naahi dhare go. Joler dheu tarol taane se chhaaya loye maatilo gaane, Ghiriya taare phiribo tori baahi re. Je bnaashikhaani baajichhe tabo bhabone Sahosa taahaa shunibo modhu pabone. Taakaye rabo dwaarer paane, se taankhaani loiya kaane Baajaaye beena beraabo gaan gaahi re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এমনি করে ঘুরিব” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এমনি করে ঘুরিব দূরে বাহিরে,
আর তো গতি নাহি রে মোর নাহি রে॥
যে পথে তব রথের রেখা ধরিয়া
আপনা হতে কুসুম উঠে ভরিয়া,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।