এসেছে হাওয়া বাণীতে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো— এসেছে
ডাক ঘরের-দ্বার-খোলানো।
আয় রে তোরা, আয় রে তোরা, আয়
রে— রঙের ধারা ওই-যে বহে যায়
রে। উদয়রবি যে রাঙা রঙ রাঙায়ে পূর্বাচলে দিয়েছে ঘুম ভাঙায়ে
অস্তরবি সে রাঙা রসে রসিল—
চিরপ্রাণের বিজয়বাণী ঘোষিল।
অরুণবীণা যে সুর দিল রণিয়া সন্ধ্যাকাশে সে সুর উঠে ঘনিয়া
নীরব নিশীথিনীর বুকে নিখিল ধ্বনি ধ্বনিয়া।
আয় রে তোরা, আয় রে তোরা, আয়
রে— বাঁধন-হারা রঙের ধারা ওই-যে বহে যায় রে।
Transliteration in English
Esechhe haawa baanite dol-dolano, esechhe path bholano – Esechhe ghorer dwaar-kholano. Aay re tora, Aay re tora, Aay re – Ronger dhaara oi je bohe jaay re. Udoyorobi je raanga rong raangaye purbachaler diyechhe ghum bhaangaye Astorobi se raanga rase rosilo – Chiropraaner bijayobaani ghoshilo. Orunobina je sur dilo roniya sondhyakaashe se sur utthe ghoniya Nirob nishithinir buke nikhilo dhwani dhwaniya. Aay re tora, Aay re tora, Aay re – Bnaadhon-haara ronger dhaara oi-je bohe jaay re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এসেছে হাওয়া বাণীতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এসেছে হাওয়া বাণীতে দোল-দোলানো, এসেছে পথ-ভোলানো— এসেছে
ডাক ঘরের-দ্বার-খোলানো।
আয় রে তোরা, আয় রে তোরা, আয়
রে— রঙের ধারা ওই-যে বহে যায়
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।