একলা ব’সে হেরো তোমার

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

একলা ব’সে হেরো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি মধুলোভী মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া।
সমুখ-পানে বালুতটের তলে শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে উঠিছে স্পন্দিয়া।
মগ্ন তোমার স্নিগ্ধ নয়ন দুটি ছায়ায় ছন্ন অরণ্য-অঙ্গনে,
প্রজাপতির দল যেখানে জুটি রঙ ছড়ালো প্রফুল্ল
রঙ্গনে। তপ্ত হাওয়ায় শিথিলমঞ্জরী গোলকচাঁপা একটি দুটি
করি পায়ের কাছে পড়ছে ঝরি ঝরি তোমারে নন্দিয়া।
ঘাটের ধারে কম্পিত ঝাউশাখে দোয়েল দোলে সঙ্গীতে চঞ্চলি,
আকাশ ঢালে পাতার ফাঁকে ফাঁকে তোমার কোলে সুবর্ণ-অঞ্জলি।
বনের পথে কে যায় চলি দূরে— বাঁশির ব্যথা পিছন-ফেরা সুরে
তোমায় ঘিরে হাওয়ায় ঘুরে ঘুরে ফিরিছে ক্রন্দিয়া।

Transliteration in English

Ekla bose hero tomar chhobi    enkechhi j baasonti rong diya.
Khnopar phule ekti modhulobhi    moumachhi oi gunjore bondiya.
Somukh paane baalutoter tole    shirno nodi shraantodhaaray chale,
Benuchhaya tomar chelanchole    utthichhe spondiya.
Magno tomar snigdho nayon duti    chhaayai chhanno aronyo-angone,
Projapotir dol jekhane juti    rong chharalo prophullo rangone.
Tapto haaway shithilomanjori golokchnaapa ekti duti kori
Paayer kaachhe porchhe jhori jhori    tomare nondiya.
Ghaater dhaare kompito jhaaushaakhe    doyel dole songite chancholi,
Aakash dhaale paatar phnaake phnaake tomar kole subarno-anjoli.
Boner pathe ke jaay choli dure -   bnaashir byatha pichhon-phera sure
Tomay ghire haaway ghure ghure    phirichhe krondiya.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“একলা ব’সে হেরো তোমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“একলা ব’সে হেরো তোমার” গানটি শুরু হয়:

একলা ব’সে হেরো তোমার ছবি এঁকেছি আজ বসন্তী রঙ দিয়া।
খোঁপার ফুলে একটি মধুলোভী মৌমাছি ওই গুঞ্জরে বন্দিয়া।
সমুখ-পানে বালুতটের তলে শীর্ণ নদী শ্রান্তধারায় চলে,
বেণুচ্ছায়া তোমার চেলাঞ্চলে উঠিছে স্পন্দিয়া।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“একলা ব’সে হেরো তোমার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“একলা ব’সে হেরো তোমার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“একলা ব’সে হেরো তোমার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“একলা ব’সে হেরো তোমার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান