এসো গো, জ্বেলে দিয়ে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
বিজন ঘরের কোণে, এসো গো।
নামিল শ্রাবণসন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে। আনো
বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যূথীমালিকার মৃদু গন্ধে—
নীলবসন-অঞ্চল-ছায়া
সুখরজনী-সম মেলুক মনে
হারিয়ে গেছে মোর বাঁশি,
আমি কোন্ সুরে ডাকি তোমারে।
পথে চেয়ে-থাকা মোর দৃষ্টিখানি
শুনিতে পাও কি তাহার বাণী—
কম্পিত বক্ষের পরশ মেলে কি সজল সমীরণে।
Transliteration in English
Eso go, jwele diye jaao prodipokhaani Bijano gharer kone, eso go. Naamilo shrabonosondhya, kaalo chhaaya ghanay bone bone. Aano bismayo mamo nibhrito protikhaay juthimaalikar mridu gandhe - Nilobasono-aanchalo-chhaaya Sukhorajoni-samo meluko mone. Haariye gechhe mor bnaashi, Aami kon sure daaki tomare. Pathe cheye thaaka mor dristikhaani Shunite paao ki taahar baani - Kompito bokkher parosho mele ki sajolo somirane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এসো গো, জ্বেলে দিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এসো গো, জ্বেলে দিয়ে যাও প্রদীপখানি
বিজন ঘরের কোণে, এসো গো।
নামিল শ্রাবণসন্ধ্যা, কালো ছায়া ঘনায় বনে বনে। আনো
বিস্ময় মম নিভৃত প্রতীক্ষায় যূথীমালিকার মৃদু গন্ধে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।