এই একলা মোদের
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর,
এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর।
এই তো নানা কাজে, এই তো নানা সাজে,
এই আমাদের খেলার মানুষ দাদাঠাকুর।
সব মিলনে মেলার মানুষ দাদাঠাকুর। এই
তো হাসির দলে, এই তো চোখের জলে,
এই তো সকল ক্ষণের মানুষ দাদাঠাকুর। এই
তো ঘরে ঘরে, এই তো বাহির করে
এই আমাদের কোণের মানুষ দাদাঠাকুর। এই
আমাদের মনের মানুষ দাদাঠাকুর।
Transliteration in English
Ei ekla moder haajar maanush daadatthakur, Ei aamader majar maanush daadatthakur, Ei to naana kaaje, ei to naana saaje, Ei aamader khelar maanush daadatthakur. Sab milane melar maanush daadatthakur. Ei to haasir dale, ei to chokher jale, Ei to sakal khaner maanush daadatthakur. Ei to ghare ghare, ei to bahir kare Ei aamader koner maanush daadatthakur. Ei aamader moner maanush daadatthakur.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“এই একলা মোদের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর,
এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর।
এই তো নানা কাজে, এই তো নানা সাজে,
এই আমাদের খেলার মানুষ দাদাঠাকুর।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।