এসো হে গৃহদেবতা

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি—
দেখাও আদর্শ মহান চরিত্র।
শিখাও করিতে ক্ষমা, করো হে ক্ষমা,
জাগায়ে রাখো মনে তব উপমা,
দেহে ধৈর্য হৃদয়ে—
সুখে দুখে সঙ্কটে অটল চিত্ত।
দেখাও রজনী-দিবা বিমল বিভা,
বিতরো পুরজনে শুভ্র প্রতিভা—
নব শোভাকিরণে
করো গৃহ সুন্দর রম্য বিচিত্র।
সবে করো প্রেমদান পূরিয়া প্রাণ—
ভুলায়ে রাখো, সখা, আত্মাভিমান।
সব বৈর হবে দূর
তোমারে বরণ করি জীবনমিত্র।

Transliteration in English

Eso hey grihodebota,
E bhabon punyoprobhabe karo pobitro.
Birajo janoni, sabar jiban bhori -
Dekhao aadarsho mahan choritro.
Shikhao korite khama, karo hey khama,
Jaagaye raakho mone tabo upoma,
Deho dhoirjo hridaye -
Sukhe dukhe sonkote atal chitto.
Dekhao rajoni-diba    bimalo bibha,
Bitaro purojone subhro protibha -
Nabo shobhakirone
Karo griho sundoro ramyo bichitro.
Sabe koro premodaan, puriya praan -
Bhulaye raakho, sakha, atmaabhiman.
Sob boiro hobe duur
Tomare boron kori jibonomitro.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এসো হে গৃহদেবতা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এসো হে গৃহদেবতা” গানটি শুরু হয়:

এসো হে গৃহদেবতা,
এ ভবন পুণ্যপ্রভাবে করো পবিত্র।
বিরাজো জননী, সবার জীবন ভরি—
দেখাও আদর্শ মহান চরিত্র।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এসো হে গৃহদেবতা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এসো হে গৃহদেবতা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এসো হে গৃহদেবতা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এসো হে গৃহদেবতা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান