গহন কুসুমকুঞ্জ-মাঝে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো।
পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো।
ঢালে কুসুম সুরভভার, ঢালে বিহগসুরবসার,
ঢালে ইন্দু অমৃতধার বিমল রজতভাতি রে।
মন্দ মন্দ ভৃঙ্গ গুঞ্জে, অযুত কুসুম কুঞ্জে কুঞ্জে
ফুটল সজনি, পুঞ্জে পুঞ্জে বকুল যূথি জাতি রে।
দেখ, লো সখি, শ্যামরায় নয়নে প্রেম উথল যায়—
মধুর বদন অমৃতসদন চন্দ্রমায় নিন্দিছে। আও
আও সজনিবৃন্দ, হেরব সখি শ্রীগোবিন্দ—
শ্যামকো পদারবিন্দ ভানুসিংহ বন্দিছে।

Transliteration in English

Gahana kusumakunja maajhe    mridula madhura bangshi baje,
Bisari traasa lokalaje    sajani, aao aao lo.
Pinaha charu neela basa,    hridaye pranayakusumarasha,
Harinanetre bimala haasa,    kunjabaname aao lo.
Dhale kusuma surabhabhara,    dhale bihagasurabasara,
Dhale indu amritadhar    bimalarajata bhati re.
Manda manda, bhringa gunje,    ajuta kusuma kunje kunje
Phutala sajani punje punje     bakula juthi jati re.
Dekha, lo sakhi shyamaraay    nayane prema uthala jaay -
Madhura badana amritasadana     chandramaay nindichhe.
Aao aao sajanibrinda,     heraba sakhi shreegobinda -
Shayamako padarabinda     bhanusingha bandichhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানটি শুরু হয়:

গহন কুসুমকুঞ্জ-মাঝে মৃদুল মধুর বংশি বাজে,
বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো।
পিনহ চারু নীল বাস, হৃদয়ে প্রণয়কুসুমরাশ,
হরিণনেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আও লো।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গহন কুসুমকুঞ্জ-মাঝে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গহন কুসুমকুঞ্জ-মাঝে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান