ওরে বকুল, পারুল, ওরে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
কোন্‌খানে আজ
পাই এমন মনের মত ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।
সারা গগনতলে তুমুল রঙের কোলাহলে
মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।
ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
আকাশ নিবিড় ক’রে
তোরা দাঁড়াস নে ভিড় ক’রে—
আমি চাই নে, চাই নে, চাই নে এমন
গন্ধরঙের বিপুল আয়োজন।
অকূল অবকাশে যেথায় স্বপ্নকমল ভাসে
দে আমারে একটি এমন গগন-জোড়া কোণ—
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,
দিয়ে আমার সকল মন।

Transliteration in English

Ore bokul, paarul, ore shaal-piyaler bon,
Konkhane aaj paai
Emon moner moto tthnai
Jethay phaagun bhore debo diye sakol mon,
Diye aamar sakol mon.
Saara gagontale tumul ronger kolahale
Maatamatir nei je biram kothao onukhan,
Jethay phaagun bhore debo diye sakol mon,
Diye aamar sakol mon.
Ore bokul, paarul, ore shaal-piyaler bon,
Aakash nibir kore
Tora dnaaras ne bhir kore -
Aami chaai ne, chaai ne, chaai ne emon
Gandhoranger bipul aayojan.
Akul abokashe jethay swapnokamol bhaase
Dey aamare ekti emon gagon-jora kon -
Jethay phaagun bhore debo diye sakol mon,
Diye aamar sakol mon.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওরে বকুল, পারুল, ওরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওরে বকুল, পারুল, ওরে” গানটি শুরু হয়:

ওরে বকুল, পারুল, ওরে শাল-পিয়ালের বন,
কোন্‌খানে আজ
পাই এমন মনের মত ঠাঁই
যেথায় ফাগুন ভরে দেব দিয়ে সকল মন,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওরে বকুল, পারুল, ওরে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওরে বকুল, পারুল, ওরে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওরে বকুল, পারুল, ওরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওরে বকুল, পারুল, ওরে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান