ঘাটে বসে আছি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়—
সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয়।
দিন যায় ওগো দিন যায়, দিনমণি যায় অস্তে—
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয়।
ঘরের ঠিকানা হল না গো, মন করে তবু যাই-যাই—
ধ্রুবতারা তুমি যেথা জাগ সে দিকের পথ চিনি নাই।
এত দিন তরী বাহিলাম যে সুদূর পথ বাহিয়া—
শত বার তরী ডুবুডুবু করি সে পথে ভরসা নাহি
পাই। তীর-সাথে হেরো শত ডোরে বাঁধা আছে মোর তরীখান—
রশি খুলে দেবে কবে মোরে, ভাসিতে পারিলে বাঁচে প্রাণ।
কবে অকূলের খোলা হাওয়া দিবে সব জ্বালা জুড়ায়ে,
শুনা যাবে কবে ঘনঘোর রবে মহাসাগরের কলগান।
Transliteration in English
Ghaate bose aachhi aanmona jetechhe bohiya susamoy - Se baatase tori bhaasabo na jaaha toma paane naahi boy. Din jaay ogo din jaay, dinomoni jaay aste - Nishar timire dash dik ghire jaagiya utthichhe shato bhoy. Gharer thikana holo na go, mon kare tobu jaai-jaai - Dhrubotaara tumi jetha jaago se diker path chini naai. Eto din tori baahilam je sudur path baahiya - Shato baar tori dubudubu kori se pathe bharosa naahi paai. Tir-saathe hero shato dore bnaadha aachhe mor torikhan - Roshi khule debe kobe more, bhaashire paarile bnaache praan. Kobe akuler khola haawa dibe sob jwaala juraye, Shuna jaabe kobe ghanoghor rabe mahasaagorer kologan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ঘাটে বসে আছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ঘাটে বসে আছি আনমনা যেতেছে বহিয়া সুসময়—
সে বাতাসে তরী ভাসাব না যাহা তোমা-পানে নাহি বয়।
স্তে—
নিশার তিমিরে দশ দিক ঘিরে জাগিয়া উঠিছে শত ভয়।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।