পূর্ণ প্রাণে চাবার যাহা
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে।
রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে—
পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলায় পথের ধারে।
বৈশাখে বন রুক্ষ যখন, বহে পবন দৈন্যজ্বালা,
হায় রে তখন শুকনো ফুলে ভরবি কি তোর বরণডালা।
অতিথিরে ডাকবি যবে ডাকিস যেন সগৌরবে,
লক্ষ শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে।
Transliteration in English
Purno praane chaabar jaaha rikto haate chaasne taare, Siktochokhe jaasne dwaare. Ratnomaala aanbi jabe maallobadol takhon habe - Paatbi ki tor debir aason shunyo dhular pather dhaare. Boishakhe bon rukkho jakhon, bahe pabon doinnojwala, Haay re takhon shukno phule bhorbi ki tor barondaala. Otithire daakbi jabe daakis jeno sagourabe, Lokkho shikhay jwolbe jakhon dipto prodip andhokare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পূর্ণ প্রাণে চাবার যাহা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পূর্ণ প্রাণে চাবার যাহা রিক্ত হাতে চাস নে তারে,
সিক্তচোখে যাস নে দ্বারে।
রত্নমালা আনবি যবে মাল্যবদল তখন হবে—
পাতবি কি তোর দেবীর আসন শূন্য ধুলায় পথের ধারে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।