গভীর রজনী নামিল

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল
নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে
পাই॥ সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে—
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই॥
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান।
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান।
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে,
অরূপকান্তি নিরখি অন্তরে মুদিতলোচনে চাই॥

Transliteration in English

Gobhiro rajoni naamilo hridoye, ar kolahol naai.
Rohi rohi shudhu sudur sindhur dhwoni shunibaare paai.
Sakol baasona chitte elo phire,   nibir aandhar ghanalo baahire -
Prodip ekti nibhrito antore jwalitechhe ek tthnaai.
Asim mangole mililo maadhuri khela holo somadhan.
Chapol chanchol lahorilila paarabare abosaan.
Nirob montre hridayomaajhe    shaanti shaanti shaanti baaje,
Arupokaanti nirokhi antore muditolochane chaai.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গভীর রজনী নামিল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গভীর রজনী নামিল” গানটি শুরু হয়:

গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল
নাই। রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে
পাই॥ সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে—
ন্তরে জ্বলিতেছে এক ঠাঁই॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গভীর রজনী নামিল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গভীর রজনী নামিল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গভীর রজনী নামিল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গভীর রজনী নামিল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান