আমার সকল কাঁটা ধন্য
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে।
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে
উঠবে আমার অনেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে॥
আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন,
যখন রূপ ধরিয়ে বিকশিবে প্রাণের আরাধন।
আমার বন্ধু যখন রাত্রিশেষে পরশ তারে করবে এসে,
ফুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে॥
Transliteration in English
Aamar sakol knaata dhonyo kore phutbe phul phutbe. Aamar sakol byatha rongin hoye golap hoye utthbe. Aamar anek diner aakash-chaawa aashbe chhute dokhin-haawa, Hriday aamar aakul kore sugandhodhan lutbe. Aamar lajja jaabe jakhon paabo debar moto dhon, Jakhon rup dhoriye bikoshibe praaner aaradhon. Aamar bondhu jakhon raatri sheshe parosh taare korbe ese, Phuriye giye dolguli sob charone taar lutbe.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার সকল কাঁটা ধন্য” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে।
আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে
নেক দিনের আকাশ-চাওয়া আসবে ছুটে দখিন-হাওয়া,
হৃদয় আমার আকুল করে সুগন্ধধন লুটবে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।