হেরিয়া শ্যামল ঘন

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে।
অধর করুণা-মাখা,
মিনতিবেদনা-আঁকা
নীরবে চাহিয়া থাকা
বিদায়খনে।
ঝরঝর ঝরে জল, বিজুলি হানে,
পবন মাতিছে বনে পাগল গানে।
আমার পরানপুটে
কোন্‌খানে ব্যথা ফুটে,
কার কথা জেগে উঠে
হৃদয়কোণে।

Transliteration in English

Heriya shyamolo ghano nil gagone
Sei    sajol kaajol aankhi porilo mone.
Adhor koruna-maakha,
Minotibedona-aanka
Nirabe chaahiya thaaka
Bidayokhane.
Jharojharo jhare jal, bijuli haane,
Pabono maatichhe bone paagolo gaane.
Aamar poranpute
Konkhane byatha phute,
Kaar katha jege utthe
Hridayokone.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হেরিয়া শ্যামল ঘন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হেরিয়া শ্যামল ঘন” গানটি শুরু হয়:

হেরিয়া শ্যামল ঘন নীল গগনে
সেই সজল কাজল আঁখি পড়িল মনে।
ধর করুণা-মাখা,
মিনতিবেদনা-আঁকা

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হেরিয়া শ্যামল ঘন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হেরিয়া শ্যামল ঘন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হেরিয়া শ্যামল ঘন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হেরিয়া শ্যামল ঘন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান