নিশার স্বপন ছুটল রে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে॥
রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে—
হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে এই ফুটল
রে॥ দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে
নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে।
আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো,
ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে এই উঠল রে॥
Transliteration in English
Nishar swapon chhutlo re, ei chhutlo re, tutlo bnaadhan tutlo re. Roilo na aar aaral praane, beriye elem jagot-paane - Hridoyshatodaler sakol dalguli ei phutlo re, ei phutlo re. Duwar aamar bhenge sheshe dnaarale jei aapni ese Nayonjale bhese hridoy charontale lutlo re. Aakash hote probhat aalo aamar paane haat baaralo, Bhaanga kaarar dwaare aamar jayodhwoni utthlo re, ei uthlo re.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নিশার স্বপন ছুটল রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে॥
রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে—
হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে এই ফুটল
রে॥ দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।