হেথা যে গান গাইতে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হেথা যে গান গাইতে আসা, আমার হয় নি সে গান গাওয়া—
আজও কেবলই সুর সাধা, আমার কেবল গাইতে
চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা,
শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা।
আজও ফোটে নাই সে ফুল, শুধু বহেছে এক হাওয়া। আমি
দেখি নাই তার মুখ, আমি শুনি নাই তার বাণী,
কেবল শুনি ক্ষণে ক্ষণে তাহার পায়ের
ধ্বনিখানি— আমার দ্বারের সমুখ দিয়ে সে জন
করে আসা-যাওয়া। শুধু আসন পাতা হল আমার সারাটি
দিন ধ’রে ঘরে হয় নি প্রদীপ জ্বালা, তারে ডাকব কেমন
করে। আছি পাবার আশা নিয়ে, তারে হয় নি আমার পাওয়া।

Transliteration in English

Hetha    je gaan gaaite aasa, aamar hoy ni se gaan gaawa -
Aajo     keboli sur saadha, aamar kebol gaaite chaawa.
Aamar    laage naai se sur, aamar bnaadhe naai se katha,
Shudhu    praaneri maajhkhane aachhe gaaner byakulata.
Aajo    phote naai se phul, shudhu bohechhe ek haawa.
Aami    dhekhi naai taar mukh, aami shuni naai taar baani,
Kebol    shuni khane khane taahar paayer dhwonikhani.
Aamar    dwaarer samukh diye se jan kare aasa-jaawa.
Shudhu    aason paata holo aamar saarati din dhore -
Ghare     hoy ni prodip jwaala, taare daakbo kemon kore.
Aachhi     paabar aasha niye, taare hoy ni aamar paawa.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হেথা যে গান গাইতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হেথা যে গান গাইতে” গানটি শুরু হয়:

হেথা যে গান গাইতে আসা, আমার হয় নি সে গান গাওয়া—
আজও কেবলই সুর সাধা, আমার কেবল গাইতে
চাওয়া। আমার লাগে নাই সে সুর, আমার বাঁধে নাই সে কথা,
শুধু প্রাণেরই মাঝখানে আছে গানের ব্যাকুলতা।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হেথা যে গান গাইতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হেথা যে গান গাইতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হেথা যে গান গাইতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হেথা যে গান গাইতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান