হে চিরনূতন, আজি
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে
জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে॥
তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা—
ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে॥
এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু,
আনুক জীবনে নবজনমের অমল আয়ু।
জীর্ণ যা-কিছু যাহা-কিছু ক্ষীণ নবীনের মাঝে হোক তা বিলীন—
ধুয়ে যাক যত পুরানো মলিন
নব-আলোকের স্নানে॥
Transliteration in English
Hey chironutan, aaji e diner prothom gaane Jiban aamar utthuk bikashi tomar paane. Tomar baanite simahin aasha, chirodibaser praanomoyi bhaasha - Khayhin dhan bhori dey mon tomar haater daane. E shubholagone jaaguk gagone amritobaayu, Aanuk jibane nabojanomer amal aayu. Jirno ja-kichhu jaaha-kichhu kheen nobiner maajhe hok ta bilin - Dhuye jaak jato purano molin Nabo-aaloker snaane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হে চিরনূতন, আজি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে
জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে॥
তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা—
ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।