হে তাপস, তব শুষ্ক
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মন
আজি মোর উদাস বিভোর কোন্ সে ভাবের বশে। তব
পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা,
তব দৃষ্টির বহ্নিবৃষ্টি অন্তরে গিয়ে পশে।
বুঝি না, কিছু না জানি
মর্মে আমার মৌন তোমার কী বলে রুদ্রবাণী।
দিগ্দিগন্ত দহি দুঃসহ তাপ বহি
তব নিশাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে। সারা
হয়ে এলে দিন
সন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।
দীপ্তি তোমার তবে শান্ত হইয়া রবে,
তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে।
Transliteration in English
Hey tapos, tabo shushka katthor ruper gobhir rase Mon aaji mor udaas bibhor kon se bhaaber bashe. Tabo pingal jata haanichhe diptochhota, Tabo drishtir bohnibrishti antare giye poshe. Bujhi na, kichhu na jaani Marme aamar mouno tomar ki bole rudrobaani. Digdiganto dohi duhsaho taap bohi Tabo nihshwaas aamar bokkhe rohi rohi nihshwase. Saara hoye ele din Sondhyamegher maayar mohima nihshese hobe lin. Dipti tomar tabe shaanto hoiya rabe, Taaray taaray nirob montre bhori dibe shunyo se.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“হে তাপস, তব শুষ্ক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসে মন
আজি মোর উদাস বিভোর কোন্ সে ভাবের বশে। তব
পিঙ্গল জটা হানিছে দীপ্ত ছটা,
ন্তরে গিয়ে পশে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।