আমি তোমার সঙ্গে বেঁধেছি
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে—
তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ—
তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
রঙিন ছায়ার আচ্ছাদনে।
তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই
আনি। বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে
সোনার আভায় কাঁপে তব উত্তরী
গানের তানের সে উন্মাদনে।
Transliteration in English
Aami tomar sange bnedhechhi aamar praan surer bnaadhone - Tumi jaano na, aami tomare peyechhi ajana saadhone. Se saadhonay mishiya jaay bokulogandho, Se saadhonay miliya jaay kobiro chhando - Tumi jaano na, ddheke rekhechhi tomaro naam Rongino chhaayar aachchhadane. Tomar arupo murtikhani Phaalguner aalote basai aani. Bnaashori baajai lolito-basonte, suduro digante Sonar aabhay knaape tabo uttori Gaaner taanero se unmadane.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমি তোমার সঙ্গে বেঁধেছি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে—
জানা সাধনে।
সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।