যাদের চাহিয়া তোমারে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে;
তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে॥
দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে;
কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?
যাহা পাই তাই ঘরে নিয়ে যাই আপনার মন ভুলাতে—
শেষে দেখি হায় ভেঙে সব যায়, ধুলা হয়ে যায় ধুলাতে।
সুখের আশায় মরি পিপাসায় ডুবে মরি দুখপাথারে—
রবি শশী তারা কোথা হয় হারা, দেখিতে না পাই তোমারে॥
Transliteration in English
Jaader chaahiya tomare bhulechhi taaraa to chaahe na aamare; Taara aase, taara chole jaay dure, phele jaay moru-maajhare. Du diner haasi du dine phuraay, deep nibhe jaay aandhare; Ke rohe takhon muchhaate nayon, deke deke mori kaahare? Jaaha paai taai ghare niye jaai aaponar mon bhulate - Sheshe dekhi haay bhenge sab jaay, dula hoye jaay dhulate. Sukher aashay mori pipasay dube mori dukhopaathare - Robi shoshi taara kotha hoy haara, dekhite na paai tomare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যাদের চাহিয়া তোমারে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো চাহে না আমারে;
তারা আসে, তারা চলে যায় দূরে, ফেলে যায় মরু-মাঝারে॥
দু দিনের হাসি দু দিনে ফুরায়, দীপ নিভে যায় আঁধারে;
কে রহে তখন মুছাতে নয়ন, ডেকে ডেকে মরি কাহারে?
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।