যারা কাছে আছে
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে—
তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে॥
যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ—
তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে।
নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয়খানিতে
তোমার লাগিয়া কারেও, হে প্রভু পথ ছেড়ে দিতে বলিব না কভু,
যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা-পানে রবে টানিতে—
সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয়খানিতে।
সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদা এ মোর সাধন—
সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে।
সবার মিলনে তোমার মিলন
জাগিবে হৃদয়খানিতে॥
Transliteration in English
Jaara kaachhe aachhe taara kaachhe thaak, taara to paare na jaanite - Taahader cheye tumi kaachhe aachho aamar hridayokhaanite. Jaara katha bale taahara boluk, aami koribo na kaareo bimukh - Taara naahi jaane bhara aachhe praan tabo akothito baanite. Nirabe niyato royechho aamar nirab hridayokhaanite. Tomaro laagiya kaareo, hey probhu, path chhere dite bolibo na kobhu, Jato prem aachhe sab prem more toma-paane rabe taanite - Sakoler preme rabe tabo prem aamar hridayokhaanite, Sabar sohite tomar bnaadhon heri jeno sada e mor saadhon - Sabar sango paare jeno mone tabo aaradhana aanite. Sabar milane tomar milan Jaagibe hridayokhaanite.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যারা কাছে আছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যারা কাছে আছে তারা কাছে থাক্, তারা তো পারে না জানিতে—
তাহাদের চেয়ে তুমি কাছে আছ আমার হৃদয়খানিতে॥
যারা কথা বলে তাহারা বলুক, আমি করিব না কারেও বিমুখ—
কথিত বাণীতে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।