দুখ দিয়েছ, দিয়েছ
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?
ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো॥
প্রাণ কারো সাড়া নাহি পায়, রবি শশী দেখা নাহি যায়,
এ পথে চলে যে অসহায়— তারে তুমি ডাকো, প্রভু, ডাকো॥
সংসারের আলো নিভাইলে, বিষাদের আঁধার ঘনায়—
দেখাও তোমার বাতায়নে চির-আলো জ্বলিছে কোথায়।
শুষ্ক নির্ঝরের ধারে রই, পিপাসিত প্রাণ কাঁদে ওই—
অসীম প্রেমের উৎস কই, আমারে তৃষিত রেখো নাকো॥
কে আমার আত্মীয় স্বজন— আজি আসে, কাল চলে যায়।
চরাচর ঘুরিছে কেবল— জগতের বিশ্রাম কোথায়।
সবাই আপনা নিয়ে রয় কে কাহারে দিবে গো আশ্রয়—
সংসারের নিরাশ্রয় জনে তোমার স্নেহেতে, নাথ, ঢাকো॥
Transliteration in English
Dukho diyechho, diyechho khoti naai, keno go ekela phele raakho ? Deke nile chhilo jaara kaachhe, tumi tabe kaachhe kaachhe thaako. Praan kaaro saara naahi paay, robi shoshi dekha naahi jaay, E pathe chale je asahaay - taare tumi daako, probhu, daako. Sangsaarer aalo nibhaaile, bishaader aandhaar ghanay - Dekhao tomar baatayane chiro-aalo jwolichhe kothay. Shushko nijharer dhaare roi, pipasito praan knaade oi - Asim premer utso koi, aamare, trishito rekho naako. Ke aamar aatmiyo swajon - aaj aase, kaal chole jaay. Charachar ghurichhe kebal - jagoter bishram kothay. Sabai aapona niye roy ke kaahare dibe go aashray - Sangsarer nirashray jane tomar snehete, naath, dhaako.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুখ দিয়েছ, দিয়েছ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দুখ দিয়েছ, দিয়েছ ক্ষতি নাই, কেন গো একেলা ফেলে রাখ?
ডেকে নিলে ছিল যারা কাছে, তুমি তবে কাছে কাছে থাকো॥
প্রাণ কারো সাড়া নাহি পায়, রবি শশী দেখা নাহি যায়,
সহায়— তারে তুমি ডাকো, প্রভু, ডাকো॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।