জগতের পুরোহিত তুমি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

জগতের পুরোহিত তুমি— তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে।
ফুলে ফুলে করে কোলাকুলি, গলাগলি অরুণে
উষায়। মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে
চায়। পূর্ণ হল তোমার নিয়ম, প্রভু হে, তোমারি হল জয়—
তোমার কৃপায় এক হল আজি এই যুগলহৃদয়।
যে হাতে দিয়েছ তুমি বেঁধে শশধরে ধরার প্রণয়ে
সেই হাতে বাঁধিয়াছ তুমি এই দুটি হৃদয়ে হৃদয়ে।
জগত গাহিছে জয়-জয়, উঠেছে হরষকোলাহল,
প্রেমের বাতাস বহিতেছে— ছুটিতেছে প্রেমপরিমল।
পাখিরা গাও গো গান, কহো বায়ু চরাচরময়—
মহেশের প্রেমের জগতে প্রেমের হইল আজি জয়।

Transliteration in English

Jagoter purohit tumi -  tomaar e jagot-maajhare
Ek chaay ekere paaite, dui chaay ek hoibare.
Phule phule kare kolakuli, galagali orune ushaay.
Megh dekhe megh chhute aase, taarati taarar paane chaay.
Purno holo tomar niyam,   probhu hey, tomari holo joy -
Tomar kripaay ek holo aaji ei jugalohriday.
Je haate diyechho tumi bnedhe shashodhare dharar pronaye
Sei haate bnaadhiyachho tumi ei duti hridaye hridaye.
Jagot gaahichhe jayo-jayo,  utthechhe harashokolahal,
Premer baatas bohitechhe -   chhutitechhe premoporimal.
Paakhira gaao go gaan, kaho baayu characharmoy -
Mahesher premer jagote   premer hoilo aaji joy.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“জগতের পুরোহিত তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“জগতের পুরোহিত তুমি” গানটি শুরু হয়:

জগতের পুরোহিত তুমি— তোমার এ জগৎ-মাঝারে
এক চায় একেরে পাইতে, দুই চায় এক হইবারে।
রুণে
উষায়। মেঘ দেখে মেঘ ছুটে আসে, তারাটি তারার পানে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“জগতের পুরোহিত তুমি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“জগতের পুরোহিত তুমি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জগতের পুরোহিত তুমি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“জগতের পুরোহিত তুমি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান