আমার মিলন লাগি তুমি

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দ্রুত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে॥
ওগো পথিক, আজকে আমার সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ যেন উঠছে কেঁপে কেঁপে। যেন
সময় এসেছে আজ ফুরালো মোর যা ছিল কাজ-
বাতাস আসে, হে মহারাজ, তোমার গন্ধ মেখে॥

Transliteration in English

Aamar milan laagi tumi     aaschho kobe theke !
Tomar chandro surjyo tomay    raakhbe kothay dheke ?
Katokaaler sakal snaajhe     tomar charondhwoni baaje,
Gopane dut hriday maajhe    gechhe aamay deke.
Ogo pothik, aajke aamar     sakol paran byepe
Theke theke harosho jeno    utthchhe knepe knepe.
Jeno samay esechhe aaj     phuralo mor jaa chhilo kaaj -
Baatas aase, hey maharaj,    tomar gandho mekhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমার মিলন লাগি তুমি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমার মিলন লাগি তুমি” গানটি শুরু হয়:

আমার মিলন লাগি তুমি আসছ কবে থেকে!
তোমার চন্দ্র সূর্য তোমায় রাখবে কোথায় ঢেকে?
কতকালের সকাল-সাঁঝে তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দ্রুত হৃদয়-মাঝে গেছে আমায় ডেকে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমার মিলন লাগি তুমি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমার মিলন লাগি তুমি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমার মিলন লাগি তুমি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমার মিলন লাগি তুমি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান