কেন নিবে গেল বাতি

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কেন নিবে গেল বাতি।
আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি,
তাই নিবে গেল বাতি।
কেন ঝরে গেল ফুল।
আমি বক্ষে চাপিয়া ধরেছি তারে চিন্তিত ভয়াকুল,
তাই ঝরে গেল
ফুল। কেন মরে গেল
নদী। আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি,
তাই মরে গেল নদী।
কেন ছিঁড়ে গেল তার। আমি
অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার,
তাই ছিঁড়ে গেল তার।

Transliteration in English

Keno nibe gelo baati.
Aami odhik jatone dhekechhinu taare jaagiya baasaroraati,
Taai nibe gelo baati.
Keno jhore gelo phul.
Aami bokkhe chaapiya dhorechhinu taare   chintito bhayakul,
Taai jhare gelo phul.
Keno more gelo nodi.
Aami  bnaadh bnaadhi taare chaahi dhoribaare   paaibare nirabadhi,
Taai more gelo nodi.
Keno chhnire gelo taar.
Aami odhik aabege praanopan bale diyechhinu jhankar,
Taai chhnire gelo taar.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কেন নিবে গেল বাতি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কেন নিবে গেল বাতি” গানটি শুরু হয়:

কেন নিবে গেল বাতি।
ধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি,
তাই নিবে গেল বাতি।
কেন ঝরে গেল ফুল।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কেন নিবে গেল বাতি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কেন নিবে গেল বাতি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কেন নিবে গেল বাতি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কেন নিবে গেল বাতি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান