শুন লো শুন লো বালিকা

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফের সখি, শ্যামচন্দ্র নাহি রে।
দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি,
অলস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে।
শশিসনাথ যামিনী, বিরহবিধুর কামিনী,
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।
অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া—
কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।
মৃদু সমীর সঞ্চলে হরয়ি শিথিল অঞ্চলে
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।
কুঞ্জ-পানে হেরিয়া অশ্রুবারি ডারিয়া
ভানু গায়— শূন্যকুঞ্জ, শ্যামচন্দ্র নাহি রে।

Transliteration in English

Shun lo shun lo baalika,    raakho kusumamalika,
Kunja kunja pheranu sakhi,    shyamachandra naahi re.
Dulai kusumamunjari,   bhamara phirai gunjari,
Alas jamun bahayi jaay lalita gita gaahi re.
Shashisanatha jamini,    birahabidhura kamini,
Kusumahar bhaila bhara hriday taar daahichhe.
Adhara uthoi knaapiya    sakhikare kara aapiya -
Kunjabhabane papiya kahe gita gaahichhe.
Mridu sameer sanchale    harayi shithila anchale,
Balihriday chanchale kaananapatha chaahi re.
Kunja paane heriya    ashrubaari daariya
Bhaanu gaay -   shunyakunja, shyamchandra naahi re.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“শুন লো শুন লো বালিকা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“শুন লো শুন লো বালিকা” গানটি শুরু হয়:

শুন লো শুন লো বালিকা, রাখ কুসুমমালিকা,
কুঞ্জ কুঞ্জ ফের সখি, শ্যামচন্দ্র নাহি রে।
দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি,
লস যমুন বহয়ি যায় ললিত গীত গাহি রে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“শুন লো শুন লো বালিকা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“শুন লো শুন লো বালিকা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“শুন লো শুন লো বালিকা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“শুন লো শুন লো বালিকা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান