মাঝে মাঝে তব দেখা
দেখা হয়েছে: 6
Bangla Lyrics
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে॥
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে।
এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে?
আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ—
তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন॥
Transliteration in English
Maajhe maajhe tabo dekha paai, chirodin keno paai na? Keno megh aase hriday aakashe, tomare dekhite dey na? Khonik aaloke aankhir paloke tomay jabe paai dekhite Haarai-haarai sada hoy bhoy, haaraiya pheli chokite. Ki korile balo paaibo tomare, raakhibo aankhite aankhite? Eto prem aami kotha paabo naath, tomare hridaye raakhite? Aar kaaro paane chaahibo na aar, koribo hey aami praanopan - Tumi jodi balo ekhoni koribo bishayoibaasona bisarjan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মাঝে মাঝে তব দেখা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?
ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।