মন হতে প্রেম যেতেছে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।
শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ।
পাশেতে আমার নীরবে পড়িয়া অযতনে বীণাখানি—
বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত
বাণী। গতিময়ী মোর সহচরী বীণা, হইল বিদায়
নিতে। আর কি পারিবি ঢালিবারে তুই অমৃত
আমার চিতে। তবু একবার, আর-একবার, তাজিবার
আগে প্রাণ মরিতে মরিতে গাইয়া লইব সাধের সে-সব
গান। দুলিবে আমার সমাধি-উপরে তরুগণ শাখা
তুলি— বনদেবতারা গাহিবে তখন মরণের গানগুলি।
Transliteration in English
Mon hote prem jetechhe shukaaye, jiban hotechhe shesh. Shithil kapol, molin nayon, tushardhabal kesh. Pashete aamar nirabe poriya ajatane binakhani – Baajabar bal naahiko e haate, jorimajorito baani. Gitimoyi mor sahochori bina, hoilo biday nite. Aar ki paaribi dhaalibare tui amrito chite. Tobu ekbar, aar ekbar tyajibar aage praan Morite morite gaaiya loibo saadher se-sab gaan. Dulibe aamar samadhi-upare torugon saakha tuli – Bonodebatara gaahibe takhon maroner gaanguli.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মন হতে প্রেম যেতেছে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মন হতে প্রেম যেতেছে শুকায়ে, জীবন হতেছে শেষ।
শিথিল কপোল, মলিন নয়ন, তুষারধবল কেশ।
যতনে বীণাখানি—
বাজাবার বল নাহিক এ হাতে, জড়িমাজড়িত
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।