আরো চাই যে, আরো চাই
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আরো চাই যে, আরো চাই গো— আরো যে চাই।
ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই॥
সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা
এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই—
সকল ধন যে বাইরে আমার, ভিতরে
নাই। প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে
চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে
নাই। দিনরজনীর বাশি পূরে যে গান বাজে অসীম সুরে
তারে আমার প্রাণের তারে বাজানো চাই।
আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই॥
Transliteration in English
Aaro chaai je, aaro chaai go - aaro je chaai. Bhaandari je sudha aamay bitare naai. Sakalbelay aaloy bhara ei-je aakash bosundhara Ere aamar jiban-maajhe kurano chaai - Sakol dhan je baaire aamar, bhitare naai. Praaner binay aaro aaghat, aaro je chaai. Gunir parosh peye se je shihare naai. Dinorajonir bnaashi pure je gaan baaje asim sure Taare aamar praaner taare baajano chaai. Aapon gaan je dure taahar, niyore naai.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আরো চাই যে, আরো চাই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আরো চাই যে, আরো চাই গো— আরো যে চাই।
ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই॥
সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা
এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।