মোর বীণা ওঠে কোন্

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি কোন্ নব চঞ্চল ছন্দে
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে।
আসে কোন্ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত—
আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে।
অম্বরপ্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর
গুঞ্জে। অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে।
কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাষা—
সমীরণ বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে।

Transliteration in English

Mor    bina otthe kon sure baaji    kon nabo chanchalo chhande.
Mamo    antoro kompito aaji nikhilero hridayospande.
Aase kon taruno aashanto, ure basonanchalopraanto,
Aalokero nritte bananto mukhorito adhiro aanonde.
Ambaropraangonomaajhe nihsaro monjiro gunje.
Ashruto sei taale baaje   karotaali pallabopunje.
Kaar padoparoshano aasha trine trine orpilo bhaasa,
Somirano bandhanohaara unmano kon bonogandhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মোর বীণা ওঠে কোন্” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মোর বীণা ওঠে কোন্” গানটি শুরু হয়:

মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি কোন্ নব চঞ্চল ছন্দে
ন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে।
শান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত—
ধীর আনন্দে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মোর বীণা ওঠে কোন্” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মোর বীণা ওঠে কোন্” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মোর বীণা ওঠে কোন্” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মোর বীণা ওঠে কোন্” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান