মধু -গন্ধে ভরা
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
মধু -গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে
শ্যাম -কান্তিময়ী কোন্ স্বপ্নমায়া ফিরে বৃষ্টিজলে।
ফিরে রক্ত-অলক্তক-ধৌত পায়ে ধারা -সিক্ত বায়ে,
মেঘ -মুক্ত সহাস্য শশাঙ্ককলা সিঁথি -প্রান্তে জ্বলে। পিয়ে
উচ্ছল তরল প্রলয়মদিরা উন্ -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,
কার নির্ভীক মূর্তি তরঙ্গদোলে কল -মন্দ্ররোলে। এই
তারাহারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে।
Transliteration in English
Modhu -gandhe bhara mridu -snigdhochhaaya nipo -kunjotale Shyamo -kaantimoyi kon swapnomaaya phire brishtijale. Phire rakto-aloktako-dhouto paaye dhaara -sikto baaye, Megho -mukto sahasyo shashankokala snithi -praante jwale. Piye uchchhalo tarol prolayomodira un -mukhoro tarongini dhaay adhira, Kaar nirbhiko murti tarongodole kalo -mandrorole. Ei taarahaara nihsimo andhokare kaar taroni chole.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“মধু -গন্ধে ভরা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
মধু -গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে
শ্যাম -কান্তিময়ী কোন্ স্বপ্নমায়া ফিরে বৃষ্টিজলে।
লক্তক-ধৌত পায়ে ধারা -সিক্ত বায়ে,
মেঘ -মুক্ত সহাস্য শশাঙ্ককলা সিঁথি -প্রান্তে জ্বলে। পিয়ে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।