না রে, না রে, হবে না
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন—
সেখানে যে মধুর বেশে ফাঁঁদ পেতে রয় সুখের বাঁধন॥
ভেবেছিলি দিনের শেষে তপ্ত পথের প্রান্তে
এসে সোনার মেঘে মিলিয়ে যাবে সারা দিনের সকল কাঁদন॥
না রে, না রে, হবে না তোর, হবে না তা—
সন্ধ্যাতারার হাসির নীচে হবে না তোর শয়ন
পাতা। পথিক বঁধু পাগল ক’রে পথে বাহির করবে তোরে—
হৃদয় যে তোর ফেটে গিয়ে ফুটবে তবে তাঁর আরাধন॥
Transliteration in English
Na re na re, habe na tor swargosaadhon - Sekhane je modhur beshe phnaad pete roy sukher bnaadhon. Bhebechhile diner sheshe tapto pather praante ese Sonar meghe miliye jaabe saara diner sakol knaadon. Na re na re, habe na tor, habe na ta - Sondhataarar haasir niche habe na tor shayon paata. Pothik bnodhu paagol kore pathe baahir korbe tore - Hriday je tor phete giye phutbe tabe tnaar aaradhan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“না রে, না রে, হবে না” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন—
সেখানে যে মধুর বেশে ফাঁঁদ পেতে রয় সুখের বাঁধন॥
ভেবেছিলি দিনের শেষে তপ্ত পথের প্রান্তে
এসে সোনার মেঘে মিলিয়ে যাবে সারা দিনের সকল কাঁদন॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।