নির্জন রাতে নিঃশব্দ
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি—
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
জাগালে না শিয়রে দীপ জ্বেলে—
এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে,
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ
মেলে। বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের
ডালে দক্ষিণপবনের
প্রাণে রেখে গেলে বল নি যে কথা কানে
কানে— বিরহবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে। চৈত্র ১৩৪৬
Transliteration in English
Nirjano raate nihshabdo charonopaate keno ele. Duware mamoswapner dhan-samo e je dekhi – Tabo kanther maala e ki gechho phele. Jaagale na shiyare dip jwele – Ele dhire dhire nidraar tire tire, Chaamelir ingit aase je baatase lojjito gandho mele. Bidaayer jaatrakale puspo jhara bokuler daale Dokkhinopaboner praane Rekhe gele balo ni je katha kaane kaane – Birahobaarota aruno aabhar abhaase rangaye gele.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“নির্জন রাতে নিঃশব্দ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি—
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
জাগালে না শিয়রে দীপ জ্বেলে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।