ও দেখা দিয়ে যে চলে গেল
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ও দেখা দিয়ে যে চলে গেল ও চুপিচুপি কী বলে গেল।
যেতে যেতে গো, কাননেতে গো ও কত যে ফুল দ’লে গেল।
মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে,
নয়ন হানে আকাশ-পানে— চাঁদের হিয়া গ’লে গেল। ও
পায়ে পায়ে যে বাজায়ে চলে বীণার ধ্বনি তৃণের দলে।
কে জানে কারে ভালো কি বাসে, বুঝিতে নারি কাঁদে কি হাসে,
জানি নে ও কি ফিরিয়া আসে— জানি নে ও কি ছ’লে গেল।
Transliteration in English
O dekha diye je chole gelo o chupi chupi ki bole gelo. Jete jete go, kaanonete go o kato je phool dole gelo. Mone mone ki bhaabe ke jaane, mete aachhe o jeno ki gaane, Nayon haane aakash-paane - chnaader hiya gole gelo. O paaye paaye je baajaye chale binar dhwoni triner dale. Ke jaane kaare bhaalo ki baase, bujhite naari knaade ki haase, Jaani ne o ki phiriya aase - jaani ne o ki chhole gelo.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ও দেখা দিয়ে যে চলে গেল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ও দেখা দিয়ে যে চলে গেল ও চুপিচুপি কী বলে গেল।
যেতে যেতে গো, কাননেতে গো ও কত যে ফুল দ’লে গেল।
মনে মনে কী ভাবে কে জানে, মেতে আছে ও যেন কী গানে,
নয়ন হানে আকাশ-পানে— চাঁদের হিয়া গ’লে গেল। ও
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।