ওরে মাঝি, ওরে আমার
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। তরী
কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে। সেথায়
সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি। যেন
আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি।
আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি,
যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি।
Transliteration in English
Ore maajhi ore aamar manobjanmotorir maajhi, Shunte ki paas durer theke paarer bnaashi utthechhe baaji. Tori ki tor diner sheshe tthekbe ebaar ghaate ese. Sethay sondha andhokare dey ki dekha prodipraaji. Jeno aamar laage mone mondo-modhur ei pabone Sindhupaarer haasiti kaar aandhar beye aaschhe aaji. Aasar belay kusumguli kichhu enechhilem tuli, Jeguli taar nobin aachhe ei bela ne saajiye saaji.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে মাঝি, ওরে আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি। তরী
কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে। সেথায়
ন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি। যেন
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।