ওদের কথায়, ধাঁদা লাগে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ওদের কথায়, ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি॥
হৃদয়কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে—
দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি
সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা, এই তো দেখি রাত্রিদিবা
ঘরেই তোমার আনাগোনা—
পথে কি আর তোমায় খুঁজি॥
Transliteration in English
Oder kathay dhnaada laage, tomar kotha aami bujhi. Tomar aakash, tomar baatas, ei to sobi sojasujhi. Hridaykusum aaponi phute, jibon aamar bhore otthey - Duwar khule cheye dekhi haather kaache sakol pnuji. Sakaal snaajhe sur je baaje bubhon-jora tomar naate, Aalor jowar beye tomar tori aase aamar ghaate. Sunbo ki aar bujhbho ki baa, ei to dekhi raatridiba Ghorei tomar aanagona - Pathe ki aar tomar khnujhi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওদের কথায়, ধাঁদা লাগে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওদের কথায়, ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি॥
হৃদয়কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে—
দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।