ওগো বধু সুন্দরী

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী,
পুলকিত চম্পার লহো অভিনন্দন—
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের,
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন—
পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল, মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ—
উল্লাস-উতরোল বেণুবনকল্লোল,
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন।
তব আঁখিপল্লবে দিয়ে আঁকি বল্লভে
গগনের নবনীল স্বপনের অঞ্জন।

Transliteration in English

Ogo bodhu sundari,  tumi modhumanjari,
Pulakito champar   laho obhinandano –
Parner paatre   phalgunraatre   mukulito mollika-maalyer bandhano.
Enechhi basonter   anjali gandher,
Palasher kumkum,   chnaadinir chandano –
Paruler hillol,   shirisher  hindol,   manjul ballir bankimo kankano.
Ullas-utorol   benubonokallolo,
Kompita kishaloye malayero chumbano.
Tabo aankhipallabe   diyo aanki ballabhe
Gagoner naboneel   swaponero anjano.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওগো বধু সুন্দরী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওগো বধু সুন্দরী” গানটি শুরু হয়:

ওগো বধু সুন্দরী, তুমি মধুমঞ্জরী,
ভিনন্দন—
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
ঞ্জলি গন্ধের,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওগো বধু সুন্দরী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওগো বধু সুন্দরী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওগো বধু সুন্দরী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওগো বধু সুন্দরী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান