ওই আসনতলের মাটির ’পরে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ওই আসনতলের মাটির ’পরে লুটিয়ে রব,
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ?
চিরজনম এমন ক’রে ভুলিয়ো নাকো।
অসম্মানে আনো টেনে পায়ে তব।
তোমার চরণ-ধুলায় ধুলায় ধুসর হব॥
আমি তোমার যাত্রীদলের রব পিছে,
স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে। প্রসাদ
লাগি কতই লোকে আসে ধেয়ে, আমি কিছু চাইব না তো,
রইব চেয়ে— সবার শেষে যা বাকি রয় তাহাই লব।
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হবে॥

Transliteration in English

Oi aasontaler maatir pare lutiye rabo.
Tomar charon dhulay dhulay dhusaro habo.
Keno aamay maan diye aar dure raakho?
Chirojanom emon kore bhuliyo naako,
Asammane aano tene paaye tabo.
Tomar charon dhulay dhulay dhusaro habo.
Aami tomar jaatri daler rabo pichhe,
Sthaan diyo hey aamay tumi sabar nichhe.
Prosad laagi katoi loke aase dheye,
Aami kichhu chaaibo na to, roibo cheye;
Sabar sheshe ja baaki roy taahai labo.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ওই আসনতলের মাটির ’পরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওই আসনতলের মাটির ’পরে” গানটি শুরু হয়:

ওই আসনতলের মাটির ’পরে লুটিয়ে রব,
তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব।
কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ?
চিরজনম এমন ক’রে ভুলিয়ো নাকো।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ওই আসনতলের মাটির ’পরে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ওই আসনতলের মাটির ’পরে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওই আসনতলের মাটির ’পরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওই আসনতলের মাটির ’পরে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান