যদি জানতেম আমার
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম।
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে—
সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম। এই
বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধ’রে। ভুবন
ভরে আছে যেন, পাই নে জীবন ভরে। সুখ
যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে—
গভীর সুরে ‘চাই নে’ ‘চাই নে’ বাজে অবিশ্রাম।
Transliteration in English
Jodi jaantem aamar kiser byatha tomay jaanatam. Ke je aamay knaaday aami ki jaani taar naam. Kothay je haat baarai michhe, phiri aami kaahar pichhe - Sab jeno mor bikiyechhe, paaini taahar daam. Ei bedonar dhon se kothay bhaabi janam dhore. Bhubon bhore aachhe jeno, paaine jibon bhore. Sukh jaare koy sakol jane baajai taare khane khane - Gobhir sure 'Chaai ne' 'Chaai ne' baaje abisraam.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যদি জানতেম আমার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যদি জানতেম আমার কিসের ব্যথা তোমায় জানাতাম।
কে যে আমায় কাঁদায় আমি কী জানি তার নাম।
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে—
সব যেন মোর বিকিয়েছে, পাই নি তাহার দাম। এই
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।