ওরে ভীরু, তোমার হাতে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার।
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥
তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়—
চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়?
আসুক-নাকো গহন রাতি, হোক-না অন্ধকার—
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥
পশ্চিমে তুই তাকিয়ে দেখিস মেঘে আকাশ ডোবা,
আনন্দে তুই পুবের দিকে দেখ্-না তারার শোভা।
সাথি যারা আছে তারা তোমার আপন ব’লে
ভাবো কি তাই রক্ষা পাবে তোমারি ওই কোলে?
উঠবে রে ঝড়, দুলবে রে বুক, জাগবে হাহাকার—
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥
Transliteration in English
Ore bhiru, tomar haate naai bhubhoner bhaar. Haaler kaachhe maajhi aachhe, korbe tori paar. Tuphan jodi aase thaake tomar kiser daay - Chheye dekho dheu er khela, kaaj ki bhaabhonaay ! Aasuk-naako gahon raati, hok-na andhokaar - Haaler kaachhe maajhi aachhe, korbe tori paar. Poshchime tui taakiye dekhis meghe aakash doba, Aanonde tui puber dike dekh-na taarar shobha. Saathi jaara aachhe taara tomar aapon bole Bhaabo ki taai rokkha paabe tomari oi kole ! Utthbe re jhor, dulbe re buk, jaagbe haahakar - Haaler kaachhe maajhi aachhe, korbe tori paar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে ভীরু, তোমার হাতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার।
হালের কাছে মাঝি আছে, করবে তরী পার॥
তুফান যদি এসে থাকে তোমার কিসের দায়—
চেয়ে দেখো ঢেউয়ের খেলা, কাজ কি ভাবনায়?
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।