ওরে শিকল, তোমায় কোলে ক’রে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
তুমি আনন্দে, ভাই, রেখেছিলে ভেঙে অহঙ্কার।
তোমায় নিয়ে ক’রে খেলা সুখে দুঃখে কাটল বেলা—
অঙ্গ বেড়ি দিলে বেড়ী বিনা দামের অলঙ্কার।
তোমার ’পরে করি নে রোষ, দোষ থাকে তো আমারি দোষ—
ভয় যদি রয় আপন মনে তোমায় দেখি ভয়ঙ্কর।
অন্ধকারে সারা রাতি ছিলে আমার সাথের সাথি,
সেই দয়াটি স্মরি তোমায় করি নমস্কার।
Transliteration in English
Ore shikal, tomay kole kore diyechhi jhankar. Tumi aanonde, bhaai, rekhechile bhenge ahankar. Tomay niye kore khela sukhe dukhe katlo bela - Ango beri dile beree bina daamer alonkar. Tomar pore kori ne rosh, dosh thaake to aamari dosh - Bhoy jodi roy aapon mone tomay dekhi bhayankar. Andhokare saara raati chile aamar saathero saathi, Sei dayati smori tomay kori nomoskar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ওরে শিকল, তোমায় কোলে ক’রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ওরে শিকল, তোমায় কোলে ক’রে” গানটি শুরু হয়:
ওরে শিকল, তোমায় কোলে ক’রে দিয়েছি ঝঙ্কার।
হঙ্কার।
তোমায় নিয়ে ক’রে খেলা সুখে দুঃখে কাটল বেলা—
লঙ্কার।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“ওরে শিকল, তোমায় কোলে ক’রে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“ওরে শিকল, তোমায় কোলে ক’রে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ওরে শিকল, তোমায় কোলে ক’রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ওরে শিকল, তোমায় কোলে ক’রে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।