পান্থ তুমি, পান্থজনের
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া॥
চায় না সে জন পিছন-পানে ফিরে,
বায় না তরী কেবল তীরে তীরে,
তুফান তারে ডাকে অকূল নীরে
যার পরানে লাগল তোমার হাওয়া॥
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথিকচিত্তে তোমার তরী
বাওয়া। দুয়ার খুলে সমুখ-পানে যে
চাহে তার চাওয়া যে তোমার পানে চাওয়া।
বিপদ বাধা কিছুই ডরে না সে,
রয় না পড়ে কোনো লাভের আশে,
যাবার লাগি মন তারি উদাসে—
যাওয়া সে যে তোমার পানে যাওয়া॥
Transliteration in English
Paantho tumi, paanthojaner sakha he, Pathe chalaai sei to tomar paawa. Jaatra pather anondogaan je gaahe Taari kantthe tomaari gaan gaawa. Chaay na se jon pichon-paane phire, Baay na tori kebol tire tire, Toophan taare daake okul nire Jaar porane laaglo tomaar haawa. Paantho tumi, paanthojaner sakha he, Pothikochitte tomaar tori baawa. Dwaar khule samukh-paane je chaahe Taar chaawa je tomaar paane chaawa. Bipod baadha kichhui dare na se, Roy na pore kono labher aashe, Jaabar laagi mon taari udaase - Jaawa se je tomaar paane jaawa.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পান্থ তুমি, পান্থজনের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
পান্থ তুমি, পান্থজনের সখা হে,
পথে চলাই সেই তো তোমায় পাওয়া।
যাত্রাপথের আনন্দগান যে গাহে
তারি কণ্ঠে তোমারি গান গাওয়া॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।