ক্ষমা করো মোরে সখী

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর—
মরমে লুকানো থাক মরমের ভার।
যে গোপন কথা, সখী, সতত লুকায়ে রাখি
ইষ্টদেবমন্ত্রসম পূজি অনিবার।
তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে—
লুকানো থাক তা, সখী, হৃদয়ে আমার।
ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি।
সে নাম কেমনে, সখী, কহিব প্রকাশি।
আমি তুচ্ছ হতে তুচ্ছ— সে নাম যে অতি উচ্চ,
সে নাম যে নহে যোগ্য এই রসনার।
ক্ষুদ্র এই বনফুল পৃথিবীকাননে
আকাশের তারকারে পূজে মনে মনে—
দিন-দিন পূজা করি শুকায়ে পড়ে সে ঝরি,
আজন্ম-নীরবে রহি যায় প্রাণ তার।

Transliteration in English

Khama karo more sokhi, shudhayo na aar -
Marome lukano thaak maromero bhaar.
Je gopan katha, sokhi,  satoto lukaaye raakhi
Isthodebomontro-samo puji anibar.
Taaha maanusher kaane  dhaalite je laage praane -
Lukano thaak taa, sokhi,  hridaye aamar.
Bhaalobasi, shudhayo na kaare bhaalobasi.
Se naam kemone, sokhi,  kohibo prokashi.
Aami tuchchho hote tuchchho -    se naam je oti uchcho,
Se naam je nahe jogyo ei rasonar.
Khudro ei bonophul prithibikaanone
Aakasher taarokare puje mone mone -
Din-din puja kori  shukaye pare se jhori,
Aajanmo nirabe bohi jaay praan taar.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ক্ষমা করো মোরে সখী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ক্ষমা করো মোরে সখী” গানটি শুরু হয়:

ক্ষমা করো মোরে সখী, শুধায়ো না আর—
মরমে লুকানো থাক মরমের ভার।
যে গোপন কথা, সখী, সতত লুকায়ে রাখি
নিবার।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ক্ষমা করো মোরে সখী” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ক্ষমা করো মোরে সখী” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ক্ষমা করো মোরে সখী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ক্ষমা করো মোরে সখী” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান