প্রখর তপনতাপে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে,
বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে,
‘খোলো খোলো খোলো দ্বার।’
বাহির হয়েছি কবে কার আহ্বানরবে,
এখনি মলিন হবে প্রভাতের ফুলহার।
বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ’রে প্রাণে মুর ওঠে ভরে,
একেলা কেমন ক’রে বহিব গানের ভার।
Transliteration in English
Prokharo tapanotaape aakash trisaay knaape, Baayu kare haahakar. Dirghopather sheshe daaki mondire ese, 'Kholo kholo kholo dwaar.' Baahir hoyechhi kabe kaar aahwaanrabe, Ekhani molin habe probhater phulohaar. Buke baaje aashahina khinomarmar bina, Jaani na ke aachhe kina, saara to na paai taar. Aaji saara din dhore praane sure otthe bhore, Ekela kemon kore bohibo gaaner bhaar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“প্রখর তপনতাপে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“প্রখর তপনতাপে” গানটি শুরু হয়:
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে,
বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে,
‘খোলো খোলো খোলো দ্বার।’
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“প্রখর তপনতাপে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“প্রখর তপনতাপে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“প্রখর তপনতাপে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“প্রখর তপনতাপে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।