ভোর থেকে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
ভোর থেকে আজ বাদল ছুটেছে— আয় গো
আয় কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়।
ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট—
ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট—
পথের দু ধারে শাখে শাখে আজি পাখিরা গায়।
তপন-আতপে আতপ্ত হয়ে উঠেছে বেলা,
খঞ্জন-দুটি আলস্যভরে ছেড়েছে
খেলা। কলস পাকড়ি আঁকড়িয়া
বুকে ভরা জলে তোরা ভেসে যাবি
সুখে তিমিরনিবিড় ঘনঘোরে ঘুমে স্বপনপ্রায়— আয় গো
আয়। মেঘ ছুটে গেল, নাই গো বাদল— আয় গো
আয়। আজিকে সকালে শিথিল কোমল বহিছে বায় আয় গো
আয়। এ ঘাট হইতে ও ঘাটে তাহার
কথা বলাবলি নাহি চলে আর,
একাকার হল তীরে আর নীরে তাল-তলায়— আয় গো আয়।
Transliteration in English
Bhor theke aaj baadol chhutechhe aay go aay. Knaacha rodkhaani porechhe boner bhije paatay. Jhiki jhiki kori knaapitechhe bot - Ogo ghaate aay, niye aay ghot Pather du dhare shaakhe shaakhe aaji paakhira gaay. Tapono-aatope aatapto hoye utthechhe bela, Khanjano-duti aalosyobhare chherechhe khela. Kalos paakori aankoriya buke Bhara jale tora bhese jaabi sukhe Timironibiro ghanoghore ghume swaponopraay - aay go aay. Megh chhute gelo, naai go baadol - aay go aay. Aajike sakale shithilo komalo bohichhe baay - aay go aay. E ghaat hoite o ghaate taahar Katha balaboli naahi chale aar, Ekaakar holo tire aar nire taalo-talay - aay go aay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ভোর থেকে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ভোর থেকে আজ বাদল ছুটেছে— আয় গো
আয় কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায়।
ঝিকি ঝিকি করি কাঁপিতেছে বট—
ওগো ঘাটে আয়, নিয়ে আয় ঘট—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।