প্রেমে প্রাণে গানে গন্ধে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোকে ভূলোকে
তোমার অমল অমৃত পড়িছে ঝরিয়া॥
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
মুরতি ধরিয়া জাগিয়া উঠে আনন্দ,
জীবন উঠিল নিবিড় সুধায় ভরিয়া॥
চেতনা আমার কল্যাণরসসরসে
শতদলসম ফুটিল পরম হরষে
সব মধু তার চরণে তোমার ধরিয়া॥
নীরব আলোকে জাগিল হৃদয়প্রান্তে
উদার উষার উদয়-অরুণকান্তি,
অলস আঁখির আবরণ গেল সরিয়া॥
Transliteration in English
Preme praane gaane gandhe aaloke pulake Plabito koriya nikhil dyuloke-bhuloke Tomaro amal amrito porichhe jhoriya. Dike dike aaji tutiya sakolo bandho Muroti dhoriya jaagiya utthe anondo, Jibano utthilo nibiro sudhay bhoriya. Chetona aamar kalyano-raso-sarase Shatodalosamo phutilo paromo haroshe Sabo modhu taar charone tomar dhoriya. Nirabo aaloke jaagilo hridoyopraante Udaar ushaar udayo-oruno kaanti, Aloso aankhiro aaborano gelo soriya.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“প্রেমে প্রাণে গানে গন্ধে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে
প্লাবিত করিয়া নিখিল দ্যুলোকে ভূলোকে
মৃত পড়িছে ঝরিয়া॥
দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।