এসো এসো ফিরে এসো

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে
এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে
এসো। ওহে নিষ্ঠুর, ফিরে এসো,
আমার করুণকোমল এসো,
আমার সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর ফিরে এসো,
আমার নিতিসুখ ফিরে
এসো, আমার চিরদুখ ফিরে
এসো। আমার সবসুখদুখমন্থনধন অন্তরে ফিরে
এসো। আমার চিরবাঞ্ছিত এসো,
আমার চিতসঞ্চিত এসো,
ওহে চঞ্চল, হে চিরন্তন, ভুজ- বন্ধনে ফিরে এসো। আমার
বক্ষে ফিরিয়া এসো,
আমার চক্ষে ফিরিয়া এসো,
আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো।
আমার মুখের হাসিতে এসো,
আমার চোখের সলিলে এসো,
আমার আদরে আমার ছলনে আমার অভিমানে ফিরে এসো।
আমার সকল স্মরণে এসো,
আমার সকল ভরমে এসো,
আমার ধরম-করম-সোহাগ-শরম-জনম-মরণে এসো।

Transliteration in English

Eso eso phire eso, bodhu hey phire eso.
Aamar khudito trishito taapito chito, naatho hey phire eso.
Ohey nishtthur phire eso,
Aamar korun komalo eso,
Aamar sajalojalodosnigdhokanto sundor phire eso,
Aamar nitisukho phire eso
Aamar chirodukh phire eso.
Aamar sabosukhodukhomonthanodhon antare phire eso.
Aamar chirobaanchhito eso,
Aamar chitosonchito eso,
Ohey chanchalo, hey chironton, bhujo-bandhane phire eso.
Aamar bokkhe phiriya eso,
Aamar chokhkhe phiriya eso,
Aamar shayone swapone basone bhushone nikhil bhubone eso.
Aamar mukher haashite eso,
Aamar chokher solile eso,
Aamar aadore aamar chhalone aamar obhimane phire eso.
Aamar sakol smarane eso,
Aamar sakol bharome eso,
Aamar dharom-karom-sohag-sharom-janomo-marone eso.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এসো এসো ফিরে এসো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এসো এসো ফিরে এসো” গানটি শুরু হয়:

এসো এসো ফিরে এসো, বঁধু হে ফিরে
এসো। আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত, নাথ হে, ফিরে
এসো। ওহে নিষ্ঠুর, ফিরে এসো,
আমার করুণকোমল এসো,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এসো এসো ফিরে এসো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“এসো এসো ফিরে এসো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এসো এসো ফিরে এসো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“এসো এসো ফিরে এসো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান