পূর্বাচলের পানে তাকাই
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে
আসি। ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি।
যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি,
মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি।
সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা।
সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা।
মাঝে মাঝে কোন্ বাতাসে চেনা দিনের গন্ধ আসে,
হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি।
Transliteration in English
Purbachalero paane taakai astachalero dhaare aasi. Daak diye jaar saara na paai taar laagi aaj baajai bnaashi. Jakhon e kul jaabo chhari paarer kheya debo paari, Mor phaaguner gaaner bojha bnaashir saathe jaabe bhaasi. Sei je aamar boner goli rongin phule chhilo aanka Sei phuleri chhinno dale chinho je taar porlo dhaaka. Maajhe maajhe kon baatase chena diner gandho aase, Hatthat buke chamok laagay aadh-bhola sei kaannahaasi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“পূর্বাচলের পানে তাকাই” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
স্তাচলের ধারে
আসি। ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি।
যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি,
মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।